NID Card Check Online – ভোটার আইডি কার্ড চেক ২০২৬

ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জানার জন্য NID Card Check করার নিয়ম এবং স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানার জন্য Smart Card Status Check করার নিয়ম জানতে পারবেন এই ওয়েবসাইটে।

যারা নতুন ভোটার হয়েছেন, ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, সকল তথ্য জমা দিয়েছেন এবং ছবি ও বায়োমেট্রিক তথ্য জমা দিয়েছেন কিন্তু এখনো এসএমএস পাননি বা এনআইডি কার্ড পাননি, তারা এই পোস্টটি পড়লে মোবাইল থেকেই অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।

এছাড়া, যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও এখনো স্মার্ট কার্ড পাননি, তারা স্মার্ট কার্ড চেক করার মাধ্যমে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তা জানতে পারবেন।

যারা নতুন ভোটার আইডি কার্ড চেক করতে চাচ্ছেন তারা নিচে থেকে পড়া শুরু করুন এবং যারা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন, তারা একটু নিচের দিকে স্ক্রোল করলে স্মার্ট আইডি কার্ড চেক করার নিয়ম দেখতে পারবেন।

NID Card Check Online

যারা নতুন ভোটার হয়েছেন, তাদের নিবন্ধিত নাম্বারে ভোটার আইডি কার্ডের নাম্বার এসএমএস করে জানিয়ে দেয়া হয়। যারা এসএমএসটি পেয়েছেন, তারা উক্ত নাম্বারটি এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

কিন্তু, সিস্টেমের সমস্যার কারণে অনেকেই এনআইডি কার্ডের নাম্বার সহ এসএমএসটি পায় না। এক্ষেত্রে, তাদের ভোটার আইডি কার্ডটি অনলাইনে এসেছে কিনা সেটি জানাও অসম্ভব হয়ে পড়ে। আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন, তবে সমাধান এখানে।

উক্ত সমস্যাটি সমাধান করতে প্রয়োজন হবে ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ। ভোটার নিবন্ধন করার সময় একটি স্লিপ দেয়া হয়। উক্ত স্লিপে একটি নাম্বার থাকে। উক্ত নাম্বারটি এবং নিবন্ধনের সময় দেয়া জন্ম তারিখ ব্যবহার করে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করা যায়।

নিচের ফর্মে এসব তথ্য পূরণ করে বাটনে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে NID Card Check করতে পারবেন।

NID Card Check

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে ফর্মটি পূরণ করুন

জন্ম তারিখ *

এছাড়া, পদ্ধতি না জানলে নিচে এনআইডি কার্ড চেক করার বিস্তারিত পদ্ধতি দেখে নিতে পারেন।

নতুন ভোটার আইডি কার্ড চেক

ভিজিট করুন services.nidw.gov.bd ওয়েবসাইট অথবা লিংকটিতে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো একটি পেজ আসবে। এখানে, প্রথম ঘরে NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপের নাম্বারটি লিখুন। উদাহরণ – NIDFN82393732 এভাবে লিখুন। দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর এভাবে জন্ম তারিখ লিখুন এবং ছবিতে দেখানো ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

NID Card Check
ভোটার আইডি কার্ড চেক

আপনার এনআইডি কার্ডটি যদি অনলাইনে এসে থাকে, তাহলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে, বহাল এবং বাতিল — দুইটি বাটন থাকবে। এই পপআপ উইন্ডো আসলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে এসেছে।

ভোটার আইডি কার্ড অনলাইন চেক
ভোটার আইডি কার্ড অনলাইন চেক

এখন আপনি চাইলে বহাল বাটনে ক্লিক করে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

তবে, উপরের ছবিটির মতো পপআপ উইন্ডো না এসে যদি “অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন।” এই ধরণের কোনো ইরর আসে, তাহলে বুঝতে হবে আপনার দেয়া তথ্য ভুল আছে কিংবা আপনার আইডি কার্ডটি এখনো অনলাইনে আসেনি।

এনআইডি কার্ড চেক
এনআইডি কার্ড চেক

এমন ইরর আসলে আপনার দেয়া তথ্যগুলো যাচাই করে দেখুন, সব ঠিক আছে কিনা। তথ্য ঠিক থাকার পরেও এমন ইরর আসলে কিছুদিন অপেক্ষা করে আবারও চেষ্টা করুন। ভোটার নিবন্ধনের এক থেকে তিন মাসের মাঝে আইডি কার্ড অনলাইনে চলে আসে।

আইডি কার্ডটি খুঁজে পেলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম পোস্টটি পড়ে আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

SMS এর মাধ্যমে NID Card Check

এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। তবে, এসএমএস সেন্ড করার জন্য আপনার সিমটিতে ২.৭৮ পয়সা বা তার অধিক পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। এছাড়া, আপনার ভোটার নিবন্ধনের সময় পাওয়া ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।

এসব তথ্য থাকলে নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে SMS এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করতে পারবেন এবং আপনার আইডি কার্ড তৈরি হয়ে থাকলে কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন।

এসএমএস পাঠানোর নিয়ম

  • ফোনের ম্যাসেজ অ্যাপটি ওপেন করুন
  • নতুন ম্যাসেজ পাঠানোর বাটনে ক্লিক করুন
  • নাম্বার চাইলে 105 লিখুন এবং সেন্ড বাটন আসলে সেটিতে ক্লিক করুন
  • এবার নিচের মতো করে আপনার তথ্য দিয়ে এসএমএসটি লিখুন
  • nid <Form Number> <dd-mm-yyyy> এভাবে লিখে সেন্ড করুন

nid 7862317632 19-09-2002

sms দিয়ে এনআইডি কার্ড চেক

উপরের মতো করে আপনার তথ্যগুলো লিখে এসএমএস পাঠালে ফিরতি ম্যাসেজে আপনার আইডি কার্ডের নাম্বার পেয়ে যাবেন। যদি আইডি কার্ডটি তৈরি না হয়, সেটিও জানতে পারবেন।

তবে, এসএমএস পাঠানোর সময় অবশ্যই চেক করুন 105 নাম্বারে এসএমএসটি যাচ্ছে কিনা, সিমে ব্যালেন্স আছে কিনা এবং আপনার দেয়া তথ্যগুলো সঠিক কিনা। তথ্য ভুল থাকলে ফিরতি ম্যাসেজে আপনার আইডি কার্ডের নাম্বার পাবেন না।

নতুন ভোটার হতে চাচ্ছেন কিন্তু ভোটার হতে কী কী লাগে জানেন না? তাহলে ভোটার আইডি কার্ড করতে কি কি লাগে এই পোস্টটি পড়ুন।

Smart Card Status Check

যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও এখনো স্মার্ট কার্ড হাতে পাননি, লেমিনেটিং করা এনআইডি কার্ড ব্যবহার করছেন, তারা অনলাইনে স্মার্ট কার্ড চেক করে আপনাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং সেটি কবে বিতরণ করা হবে এসব জানতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পূর্বের এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। এনআইডি কার্ডের নাম্বার না থাকলে ভোটার স্লিপের নাম্বার ব্যবহার করেও স্মার্ট কার্ড চেক করতে পারবেন। নিচের ফর্মে আপনার তথ্যগুলো পূরণ করে বাটনে ক্লিক করলে অফিসিয়াল সাইট থেকে স্মার্ট কার্ডের অবস্থা জানতে পারবেন।

Smart Card Status Check

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে ফর্মটি পূরণ করুন

জন্ম তারিখ *

এছাড়া, পদ্ধতি জানা না থাকলে নিচে থেকে বিস্তারিত পদ্ধতি জেনে নিতে পারবেন।

স্মার্ট কার্ড চেক করার নিয়ম

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে। অতঃপর, প্রথম ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখুন, দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। নিচের ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ফাঁকা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

এনআইডি কার্ডের নাম্বার না থাকলে ভোটার স্লিপ নাম্বার দিয়েও স্মার্ট কার্ড চেক করতে পারবেন। সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বারের জায়গায় NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপের নাম্বার লিখতে হবে। উদাহরণ – NIDFN786342734 এভাবে লিখতে হবে।

Smart Card Status Check
Smart Card Status Check

সব তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনার তথ্য সঠিক থাকলে এবং আপনার স্মার্ট কার্ডটি অনলাইনে এসে থাকলে, নিচের ইমেজের মতো দেখতে পারবেন। এখানে, আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা, বিতরণের তারিখ এবং বিতরণ কেন্দ্রের তথ্য দেখতে পারবেন।

Smart Card Online check
Smart Card Online check

তবে, আপনার স্মার্ট কার্ডটি যদি এখনো তৈরি না হয়ে থাকে, সেক্ষেত্রে নিচের ইমেজের মতো দেখতে পারবেন। স্মার্ট কার্ড চেক করার পর এমন আসলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কার্ড তৈরির জন্য।

স্মার্ট কার্ড চেক অনলাইন
স্মার্ট কার্ড চেক অনলাইন

স্মার্ট কার্ড স্ট্যাটাস এর অর্থ

অনলাইনে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার পর যেসব স্ট্যাটাস দেখা যায়, সেগুলোর কিছু অর্থ আছে। অর্থগুলো জানা থাকলে আপনার স্মার্ট কার্ডের অবস্থা জানতে পারবেন। অর্থগুলো নিম্নবর্ণিত –

  • Pending – এই স্ট্যাটাসের অর্থ আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে এবং বিতরণ কেন্দ্র থেকে উত্তোলন করতে পারবেন।
  • Completed – এই স্ট্যাটাসের অর্থ আপনার স্মার্ট কার্ডটি বিতরণ করা হয়েছে।
  • কোনো তথ্য পাওয়া যায়নি – এই স্ট্যাটাসের অর্থ আপনার স্মার্ট কার্ডটি এখনো তৈরি হয়নি।

Smart NID Card Status Check করার সময় এই স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। যদি আপনার দেয়া তথ্য ভুল থাকে, তবে “অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন।” এমন ইরর আসতে পারে। সেক্ষেত্রে তথ্যগুলো যাচাই করে আবারও চেষ্টা করুন।

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক

SMS এর মাধ্যমে Smart Card Status Check করতে ফোনের ম্যাসেজ অ্যাপ ওপেন করুন। 105 নাম্বারে একটি ম্যাসেজ পাঠান। ম্যাসেজটি এভাবে লিখুন — SC NID 3284238382 । এখানে SC NID লেখার পর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখুন এবং ম্যাসেজটি সেন্ড করুন।

sms দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

তবে, এনআইডি কার্ডের নাম্বার না থাকলেও এসএমএস করে স্মার্ট কার্ড চেক করা যাবে। সেক্ষেত্রে, এভাবে এসএমএস লিখতে হবে — SC F 32176217621 D 31-12-2001 এবং এসএমএসটি 105 নাম্বারে সেন্ড করতে হবে।

sms দিয়ে স্মার্ট কার্ড চেক

এসএমএস পাঠাতে সিমে ২.৭৮ টাকা বা তার অধিক পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট কার্ডটির স্ট্যাটাস জানতে পারবেন।

এনআইডি কার্ড যাচাই সংক্রান্ত সমস্যার সমাধান

NID Card Check করার সময় অথবা Smart Card Check করার সময় বেশ কিছু সমস্যা দেখা যায়। এসব সমস্যার কারণ কী এবং কীভাবে সেগুলো সমাধান করা যায় সেটি দেখানো হয়েছে এখানে।

অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন।

এই সমস্যাটি মূলত কয়েকটি কারণে এসে থাকে। সেগুলো হলো –

  • ভুল তথ্য সাবমিট করলে
  • এনআইডি কার্ড অনলাইনে না আসলে
  • সার্ভারের সমস্যা থাকলে

এই ইরর ম্যাসেজটি দেখালে আপনার দেয়া তথ্যগুলো যাচাই করুন। তথ্য ভুল থাকলে তা সংশোধন করে আবারও চেষ্টা করুন। এনআইডি কার্ড অনলাইনে আসার আগেই NID Card Check Online করতে গেলে এই সমস্যা দেখা দেয়। এছাড়া, সার্ভারের সমস্যা থাকলেও এই সমস্যাটি দেখা দেয়।

স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি।

স্মার্ট কার্ড তৈরি হয়নি এমতাবস্থায় স্মার্ট কার্ড স্ট্যাটাস অনলাইনে চেক করতে গেলে এই ইরর ম্যাসেজটি দেখা দেয়। বাংলাদেশের অধিকাংশ ভোটার এখনো স্মার্ট কার্ড পাননি। যাদের স্মার্ট কার্ড এখনো তৈরি হয়নি, তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা দেয়।

এনআইডি কার্ড আর স্মার্ট কার্ড কি একই জিনিস

হ্যাঁ, স্মার্ট কার্ড হচ্ছে এনআইডি কার্ডের প্লাস্টিক ভার্সন। এনআইডি কার্ড এর বাংলা অর্থ হচ্ছে জাতীয় পরিচয় পত্র। যা আমরা ভোটার আইডি কার্ড নামেও চিনি। নতুন ভোটারদেরকে আইডি কার্ডের অনলাইন কপি বা পিডিএফ অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়।

অপরদিকে, পুরাতন ভোটারদের জন্য ভোটার আইডি কার্ডের প্লাস্টিক ভার্সন বিতরণ করা হয়েছে। যাকে আমরা স্মার্ট কার্ড নামে চিনি। নতুন ভোটাররা তাদের আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জানতে ভোটার আইডি কার্ড চেক করেন। আবার, পুরাতন ভোটাররা তাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানার জন্য স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করেন।

বিভিন্ন প্রশ্নোত্তর

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম এবং স্মার্ট কার্ড চেক করার নিয়ম সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর উত্তর জানতে পারবেন এখানে। এখানে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে সাবমিট করুন।

ভোটার আইডি কার্ড হয়েছে কিনা কীভাবে বুঝবো?

ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে হলে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করুন বাটনে ক্লিক করে আপনার ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। বিস্তারিত পদ্ধতি এই পোস্টে দেখানো হয়েছে।

ফরম নম্বর বা স্লিপ দিয়ে এনআইডি নম্বর বের করব কীভাবে?

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID (স্পেস) ফরম নম্বর (স্পেস) জন্মতারিখ, তারপর পাঠিয়ে দিন 105 নম্বরে। জন্মতারিখ লিখতে হবে DD-MM-YYYY ফরম্যাটে, আর ফিরতি এসএমএসেই আপনার এনআইডি নম্বর জানিয়ে দেওয়া হবে। উদাহরণ: NID 123456789 15-08-2001 এভাবে লিখে 105 নাম্বারে সেন্ড করতে হবে।

এনআইডি নম্বর দিয়ে অনলাইনে আইডি কার্ড চেক করার নিয়ম কী?

services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন, রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। ঠিকানা, মোবাইল এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করলে আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে পারবেন।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করব কীভাবে?

ভোটার স্লিপ নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। অতঃপর, এনআইডি প্রোফাইলের ভিতর থেকে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার অপশন পাবেন। অনলাইন কপি ডাউনলোড করে সেটি লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

স্মার্ট কার্ড হয়েছে কিনা অনলাইনে চেক করব কীভাবে?

ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status — সেখানে এনআইডি নম্বর অথবা ফরম নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা তা জানতে পারবেন।

এসএমএস দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম কী?

এসএমএস এর মাধ্যএম স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে SC NID 3278123231 এভাবে এসএমএস লিখে সেন্ড করুন 105 নাম্বারে। এনআইডি নাম্বার না থাকলে SC F 3426734278 D 31-12-2001 এভাবে লিখে 105 নাম্বারে সেন্ড করুন।

স্মার্ট কার্ড কোথা থেকে এবং কীভাবে সংগ্রহ করব?

স্মার্ট কার্ড চেক করে যদি দেখেন আপনার কার্ডটি বিতরণ কেন্দ্রে এসেছে, তবে পুরোনো লেমিনেটেড ভোটার আইডি কার্ডটি সঙ্গে নিয়ে উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে যেতে হবে। সেখানে পুরাতন আইডি কার্ডটি জমা দিয়ে এবং বায়োমেট্রিক তথ্য দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

ভোটার স্লিপ হারিয়ে গেলে কী করব?

ভোটার স্লিপ হারিয়ে গেলে 105 নাম্বারে কল দিয়ে অথবা সরাসরি নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার জেনে নিতে পারবেন।

জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করা যাবে?

শুধু জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড যাচাই করা যাবেনা। আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জানার জন্য অবশ্যই স্লিপ নাম্বার অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *